নাটোরে ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত রোগমুক্তি কামনা করে নাটোরে দোয়া ও মোনাজাত করেছে জেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কান্দিভিটুয়াস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যলয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু প্রমুখ।
রেজাউল করিম রেজা/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বিএনপি
- ২ বিয়ের দিনই মেয়ে নিহত, হাসপাতালে এসে জ্ঞান হারালেন বাবা
- ৩ বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে চাল বিতরণ বন্ধ, খালি হাতে ফিরলেন দুস্থরা
- ৪ টঙ্গীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৪
- ৫ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১