ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উপজেলা নির্বাচনে কোনো অরাজকতা বরদাশত করা হবে না : আইজিপি

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০৮ মার্চ ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কোথাও কোনো ধরণের অরাজকতা বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, নির্বাচনী এলাকাসমূহে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য পুলিশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন যেন যথাযথভাবে সম্পন্ন হয় এ জন্য সকল পুলিশ সুপারকে নির্দেশনা দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুলিশ লাইন্সে নবনির্মিত শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবিরউদ্দিন আহমেদ ব্যারাক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের আইজিপি এসব কথা বলেন।

এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুবুর রহমান, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কামাল উদ্দিন/আরএআর/পিআর

আরও পড়ুন