চুরির মাল উদ্ধারে গিয়ে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতির আসামি নিহত
খুলনার মহানগরীর দৌলতপুর থানার কৃষি কলেজের পেছনে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি মিরাজুল ইসলাম মিরাজ নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম মিরাজ ফুলবাড়ি গেটের জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।
দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, রাতে সেনপাড়া এলাকা থেকে ১০ মামলার আসামি মিরাজকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি করা মালামাল উদ্ধারে রাতে তাকে নিয়ে কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় যাওয়া হয়।
এ সময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে মিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি, বন্দুকের ২ রাউন্ড গুলি, ২টি রামদা, একটি ছুরি, একটি স্ক্রু ড্রাইভার, চুরি করা বিভিন্ন মালামাল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত মিরাজের বিরুদ্ধে একটি মাদক মামলা ও চুরি-ডাকাতির ৯টি মামলা রয়েছে।
আলমগীর হান্নান/আরএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা