৪ মন্ত্রী-এমপি পেলেন স্বর্ণের চাবি
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মৌলভীবাজার জেলা থেকে নির্বাচিত ৩ এমপি ও বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বর্ণের চাবি উপহার দেয়া হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৌলভীবাজার-১ আসনের এমপি বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধক্ষ্য আব্দুস শহিদ, মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন।
সংবর্ধিত জনপ্রতিনিধিরা মৌলভীবাজারের উন্নয়নে সম্মেলিতভাবে বিশেষ ভূমিকা রাখার প্রতিজ্ঞা করেন। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান ও জেলা পুলিশ সুপার শাহজালালসহ প্রমুখ।
রিপন দে/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি