ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০২:৪০ পিএম, ১০ মার্চ ২০১৯

কুমিল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাজ্জাদুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সাজ্জাদুল কুমিল্লা নগরীর দিশাবন্দ গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের ছেলে। অভিযুক্ত ইউসুফ নগরীর উত্তর চর্থা এলাকার হুমায়ুন কবিরের ছেলে। সে নগরীর দিশাবন্দ পশ্চিমপাড়া এলাকায় তার মামা মোশারফ হোসেনের বাড়ি থাকতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিশাবন্দ গ্রামে ক্রিকেট খেলার সময় কথাকাটাকাটির একপর্যায়ে ইউসুফ স্ট্যাম্প দিয়ে সাজ্জাদুলকে আঘাত করে। এতে সে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেন। শনিবার দিবাগত রাতে সাজ্জাদুল ঢাকার একটি হাসপাতালে মারা যায়। রোববার সকালে তার মরদেহ বাড়ি আনা হয়েছে।

কুমিল্লা (সদর) দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি মামুন-অর রশীদ জানান, পুলিশ নিহতের বাড়িতে গেছে, মরদেহ ময়নাতদন্ত করা হবে।

কামাল উদ্দিন/এফএ/এমএস

আরও পড়ুন