দুই বাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবা উদ্ধার
নাটোরের লালপুর উপজেলায় সাত হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রহিমপুর গ্রামের রায়হান আলীর ছেলে ইয়াছিন আলী (৩২) ও একই এলাকার লুৎফর রহমানের ছেলে ইছাহাক আলী (৩১)। শনিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রহিমপুর গ্রামের রায়হান আলীর ছেলে ইয়াছিন আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ইয়াছিন আলীর কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে একই এলাকার লুৎফর রহমানের ছেলে ইছাহাক আলীর বাড়িতে অভিযান চালিয়ে সাত হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার ও ইছাহাককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
রেজাউল করিম রেজা/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বিএনপি
- ২ বিয়ের দিনই মেয়ে নিহত, হাসপাতালে এসে জ্ঞান হারালেন বাবা
- ৩ বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে চাল বিতরণ বন্ধ, খালি হাতে ফিরলেন দুস্থরা
- ৪ টঙ্গীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৪
- ৫ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১