নীলাচলের চাপায় সড়কেই লাশ বাবা-ছেলে
মানিকগঞ্জের ঘিওরে নীলাচল পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের মধুখালী এলাকার ওবায়দুল (৩৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৪)।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,ওবায়দুল হোসেন তার চার বছর বয়সী ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ফরিদপুরে যাচ্ছিলেন। পথে পুখুরিয়া এলাকায় পাটুরিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসচাপায় ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। পরে বাস রেখে পালিয়ে যান এর চালক ও সহকারী।
বি.এম খোরশেদ/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধার সেই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আরেক রোগীকে মারধরের অভিযোগ
- ২ ৭ই মার্চে আ’লীগের মোমবাতি প্রজ্বলন, পুলিশ বলছে পুরোনো ভিডিও
- ৩ গাজীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি
- ৪ কুয়াশায় পৌনে ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
- ৫ বেহাল সড়কে জনদুর্ভোগ, প্রতিকার না পেয়ে খুঁটি পুঁতে প্রতিবাদ