মহেশখালীতে স্পিডবোট ডুবি : শিশু নিখোঁজ
মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ চার যাত্রীর মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজের প্রায় ঘণ্টাখানেক পর স্পিডবোট মালিক সমিতির উদ্যোগে অভিযান চালিয়ে মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্পিডবোট মালিক সমিতির সভাপতি সালাহ উদ্দীন জানান, গোরকঘাটার মীর কাশেমের মালিকানাধীন স্পিডবোটটি কক্সবাজার কস্তুরাঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে মহেশখালী যাচ্ছিল। পথে মহেশখালী ঘাটের অদূরে তীব্র স্রোতে সৃষ্ট ঢেউয়ে হঠাৎ বোটটি উল্টে যায়। এতে বোটের চালক মিজানুর রহমানসহ সাগরে তলিয়ে যাওয়া যাত্রীদের মাঝে আটজন সাঁতরিয়ে প্যারাবন চরে ওঠেন। কিন্তু নিখোঁজ হন চার যাত্রী।
খবর পেয়ে স্পিডবোট কর্মচারীরা অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে এখনো নিখোঁজ রয়েছে আড়াই বছরের শিশুটি।
কক্সবাজার কোস্টগার্ডের দায়িত্বরত কর্মকর্তা জানান, নিখোঁজ যাত্রীকে উদ্ধারে সাগরে রয়েছে কোস্টগার্ডের সদস্যরা।
সায়ীদ আলমগীর/এআরএ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত