২০ হাজার ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার
রাজশাহীতে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ভদ্রা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আপেল (২৯) ও তার ছোট ভাই রাসেল মিয়া (২৮)। তারা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি গ্রামের কাশেম আলীর ছেলে।
র্যাব-৫ সূত্র জানায়, আপেল ও রাসেলের কাছে মোট ১৯ হাজার ৫১০ পিস ইয়াবা পাওয়া গেছে। তাদের কাছ থেকে চারটি মোবাইল সেট, সাতটি সিম কার্ড, নগদ এক হাজার টাকা ও ১০৬ পিস সাবান জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এর আগে গোপন সংবাদ পেয়ে তাদের ধরতে অভিযান চালায় র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের অপরাধ দমন বিশেষায়িত কোম্পানির একটি দল।
ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা