টাঙ্গাইলের ঘারিন্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের শহর বাইপাস ঘারিন্দা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে মহিলা ও শিশুসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। আহতদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটেছে।
টাঙ্গাইল হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান রাজ জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ভাই-বোন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি টাঙ্গাইল শহর বাইপাস ঘারিন্দা এলাকায় পৌঁছালে এ সময় বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মহিলাসহ ৩ জন নিহত হয়। আর হাসপাতালে নেয়ার পথে অপর একজন ও হাসপাতালে নেয়ার পর ৬ মাস বয়সী এক শিশু নিহত হয়।
আহত ও নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে এদের সকলেরই বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারিতে বলে পুলিশ জানিয়েছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক