কক্সবাজারে পাহাড় ধসে স্কুলছাত্রীর মৃত্যু
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড দক্ষিণ মহুরি পাড়ায় পাহাড় ধসে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ফারজানা ইয়াছমিন (১৪)। তিনি দক্ষিণ মহুরি পাড়ার আবু তাহেরের মেয়ে ও ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় মোহাম্মদ কবিরের ছেলে মাহাবুব উল্লাহ মাহাবু দীর্ঘদিন ধরে পাহাড় কেটে আসছিল। ওই পাহাড়ের একটি অংশ ধসে পার্শ্ববর্তী আবু তাহেরের বাড়ির উপর পড়ে। এ সময় বাড়ির সবাই বের হয়ে আসতে সক্ষম হলেও চাপা পড়েন ফারজানা আকতার।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, কাটা পাহাড়ের একটি অংশ ধসে বাড়ির উপর পড়লে ওই ছাত্রীর মৃত্যু হয়। ঘটনাস্থলে পুুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।
সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত