৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা যুবকের
প্রতীকী ছবি
সিরাজগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসেম আলী ওসি নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলার পর থেকে বখাটে হাসেম আলীর পরিবার স্কুলছাত্রীর পরিবারকে হুমকি দিয়ে আসছে।
আরও পড়ুন >> এক পরীকে নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে তার বাবা
স্কুলছাত্রীর বাবা জানান, শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামের জুলকার হোসেনের ছেলে হাসেম আলী চকলেট ও আপেলের প্রলোভন দেখিয়ে গত শুক্রবার বিকেলে তার শিশু কন্যাসহ অন্য দুই শিশুকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে এক শিশুকে ঘরের বাইরে রেখে তার শিশু কন্যাকে (৬) ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে বাইরে থাকা শিশুটি দৌড়ে গিয়ে তার মাসহ স্থানীয়দের ডেকে আনে। বিষয়টি বুঝতে পেরে বখাটে হাসেম আলী ওসি দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শনিবার বিকেলে শিশুটির বাবা থানায় মামলা করেন। পরে হাসেম আলীকে গ্রেফতার করে পুলিশ। মামলা দায়েরের পর থেকে ওই বখাটে যুবকের পরিবার শিশুর পরিবারকে হুমকি দিচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসেম আলীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক