ছয় বছরের শিশুকে ধর্ষণ করল ৬৫ বছরের বৃদ্ধ
প্রতীকী ছবি
পটুয়াখালীতে পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত বুধবার (১৭ এপ্রিল) সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি চর কুড়িপাইকা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
ভিকটিমের ভাষ্যমতে মা জানান, বুধবার (১৭ এপ্রিল) স্কুল থেকে এসে বাড়ির অদূরে সহপাঠীদের সঙ্গে খেলা করছিল তার মেয়ে। এ সময় প্রতিবেশী দুই সন্তানের জনক আব্দুল হক ঘরামী (৬৫) চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে লোহালিয়া নদীর কিনারে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে দাদিকে বিস্তারিত জানায়।
শিশুটির পরিবার আহত অবস্থায়ে তাকে পটুয়াখালী মা ও শিশু স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু শিশুটি সুস্থ হয়ে না ওঠলে পুলিশের শরণাপন্ন হয়।
শুক্রবার বিকেল ৪টার দিকে শিশুটিকে থানার ডিউটি অফিসারের রুমে আনা হয়। সেখানে শিশুটিকে কাঁদতে দেখা গেছে।
লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকার মেম্বার হায়দার মাঝি জানান, ঘটনা শুনে মীমাংসার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু কোনো কূল-কিনারা পাইনি। তাই তারা থানায় গেছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ভিকটিম শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আগামীকাল শনিবার তাকে হাসপাতালে নিয়ে মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি মামলা রুজুর প্রস্তুতি চলছে।
জেএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা