মেঘনায় মধ্যরাতে জেলেদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিখোঁজ
ফাইল ছবি
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ সদস্য কনস্টেবল মোশারফ হোসেন নিখোঁজ রয়েছেন।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম জানান, হাইমচরের চর কোড়ালিয়ায় মধ্যরাতে ট্রলারযোগে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযান চালায় পুলিশ। পথিমধ্যে হাইমচর কলেজঘাট এলাকায় মেঘনা নদীর পাড়ে পুলিশ দেখে জাটকা ধরতে থাকা অসাধু জেলেরা পুলিশের ওপর হামলা চালায়।
পরে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু তখন পুলিশ সদস্য মোশারফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর ফায়ার সার্ভিস নৌ-পুলিশসহ নদীতে তার খোঁজ করা হয়। এখনও মোশারফের সন্ধান পাওয়া যায়নি।
ইকরাম চৌধুরী/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা