শিশুকে ডেকে আনলেন স্ত্রী, ধর্ষণ করলেন স্বামী
প্রতীকী ছবি
সাভারের কাতলাপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার সকালে ওই শিশুটির বড় বোন ফাতেমা বাদী হয়ে ইমরান (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেছেন।
ফাতেমা বলেন, ইমরান সম্পর্কে আমাদের বেয়াই হয়। গতকাল শুক্রবার রাতে ইমরানের স্ত্রী আমার ছোট বোনকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়। এরপর আমার বোনকে ইমরান ধর্ষণ করে।
সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ইমরানকে গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা