ব্যবসায়ীকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় করেছিলেন তারা
প্রতীকী ছবি
গাজীপুরের জয়দেবপুর থানার তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা আদায়ের অভিযোগে তাদেরকে ক্লোজড করা হয়।
অভিযুক্তরা হলেন, ওই থানার এসআই খোরশেদ আলম, পিএসআই শামসুদ্দোহা ও কনস্টেবল নূর আলম। এ ছাড়া ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান ও এসআই এনায়েত হোসেনকে-২ সতর্ক করা হয়েছে।
বুধবার জয়দেবপুর থানা পুলিশের ওসি আসাদুজ্জামান জানান, গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশে পুুলিশের তিন সদসস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল ব্যবসায়ী আশরাফুল আলমকে ডিবি পুলিশ পরিচয়ে ওই তিন পুলিশ সদস্য আটক করে থানা নিয়ে দুই লাখ টাকা আদায় করে। এ ঘটনায় তিনি গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার তদন্ত শেষে তিন পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন।
আমিনুল ইসলাম/এমএএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি