টেকনাফে মানবপাচারকারী দুই সহোদর গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী ও একাধিক মামলার পলাতক আসামি কালাম ও জামালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুফিজুল আলম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে দু’সহোদরকেগ্রেফতার করে। গ্রেফতারকৃতরা তালিকাভুক্ত মানবপাচারকারী। তাদের বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জাগো নিউজকে জানান, গ্রেফতারকৃতদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত