টেকনাফে ৩০ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ৩০ লাখ টাকার ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চান মিয়াকে আটক করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। আটক চান মিয়া নাজির পাড়া এলাকার বাসিন্দা।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জাগো নিউজকে জানান, বৃস্পতিবার সকালে টেকনাফ থানার এসআই গোলাম কিবরিয়া ও এএসআই আজহারুল ইসলামের নেতৃত্বে সর্ঙ্গীয় পুলিশ মৃত মোজাহের মিয়ার ছেলে চান মিয়ার (৩৫) বাড়িতে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
সায়ীদ আলমগীর/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত