কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যানের মায়ের মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীর মা হাজেরা খাতুন (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ১০টায় কুতুবদিয়া আলী আকবর ডেইলস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন হাজেরা খাতুন। মৃত্যুকালে তিন ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
শুক্রবার সকাল ১০টায় কুতুবদিয়া আলী আকবর ডেইল চৌধুরীপাড়াস্থ জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।
এদিকে, নুরুল বশর চৌধুরীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক সদস্য সাংসদ লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শামীম আরা স্বপ্না, যুগ্ম-সম্পাদক অ্যাড. নুরুল আলম, অ্যাড. আবু ছিদ্দিক ওসমানী প্রমুখ।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত