নেত্রকোনায় বিড়ি শ্রমিকদের সমাবেশ
শ্রমিক বাঁচাও শিল্প বাঁচাও- স্লোগানকে সামনে নেত্রকোনায় সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। রোববার বেলা ১১টায় নেত্রকোনা পৌরসভার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম.কে বাঙ্গালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নেত্রকোনা অঞ্চলের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি সুরুজ আলী ফকির, সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রমুখ।
সমাবেশে হাজারো বিড়ি শ্রমিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিক ও শিল্প রক্ষার্থে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে একাত্মতা ঘোষণা করছি।

বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম.কে বাঙ্গালী বলেন, আমরা ধূমপানের পক্ষে নয়। তবে দেশে ধূমপান থাকলে বিড়ি থাকবে। ধূমপান বন্ধের নামে শুধু বিড়ি শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র কোনোভাবেই হতে দেব না। বিড়ি বন্ধের আগে সিগারেটকে বন্ধ করতে হবে। বিড়ির ওপর ষড়যন্ত্রমূলকভাবে আরোপিত সকল শুল্ক প্রত্যাহার করতে হবে। বিড়ির ওপর ভবিষ্যতে কোনো শুল্ক বৃদ্ধি করার চেষ্টা করলে কঠোর আন্দোলেনের মাধ্যমে তা প্রতিহত করার হুমকি দিয়েছেন তিনি।’
এছাড়াও তিনি বিড়ি শ্রমিকদের ন্যায্যমূল্য পরিশোধ করতে বিড়ি মালিকদের প্রতি অনুরোধ করেন।
এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা