সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ সদর উপজেলার চর গাছাবাড়ি এলাকায় অজ্ঞাত (২৫) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চর গাছাবাড়ির যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, সোমবার সকালে যমুনা নদীতে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক