যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ফাইল ছবি
যশোরে দুই দল ডাকাতের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে রাস্তার উপর গাছের গুঁড়ি পড়ে আছে দেখতে পান। পরে ঘটনাস্থলের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি, তিনটি হাঁসুয়া ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান, ভোরে কোতয়ালি থানা পুলিশ গুলিবিদ্ধ একটি মরদেহ নিয়ে আসে হাসপাতালে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।#
মিলন রহমান/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা