লোকালয়ে হরিণ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে একটি হরিণ উদ্ধার করে চরমোন্তাজ বনবিভাগে সোপর্দ করেছে গ্রামবাসী। মঙ্গলবার সকালে চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বন থেকে লোকালয়ে চলে আসে হরিণটি। পরে স্থানীয়দের ধাওয়া খেয়ে হরিণটি খালে পড়ে যায়। এ সময় হরিণটি উদ্ধার করে চরমোন্তাজ বনবিভাগে সোপর্দ করে গ্রামবাসী।
চরমোন্তাজ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা অমিতাভ বসু জানান, চর কুকরিমুকরি থেকে একটি হরিণ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে বিট অফিসার রয়েছে, তারা হরিণটি নিয়ে আসছে। হরিণটিকে সোনারচরে ছেড়ে দেয়া হবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা