বালুভর্তি ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুভর্তি ট্রাকচাপায় আলমগীর (১২) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া বাজারে এ ঘটনা ঘটে ৷
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলমগীর রাস্তা দিয়ে হেঁটে আসছিল। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানা পুলিশের ওসি আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই সেখানে ফোর্স পাঠিয়েছি। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে ধরার চেষ্টা করছি।
রিপন দে/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা