শিশু আয়লানের ছবি দেখে তাহমিদের আর্তনাদ
দক্ষিণ তুরস্কের উপকূলে শিশু আয়লান কুর্দির মৃতদেহের ছবি বিভিন্ন পত্রিকায় দেখে কান্না থামছে না পিরোজপুরের এক শিশু তাহমিদের।
ইতোমধ্যে তাহমিদ পত্রিকায় প্রকাশিত আয়লানের নিথর মৃতদেহের ছবি নিয়ে একটি প্লেকার্ড তৈরি করেছে। আর সেই প্লেকার্ড নিজ বাড়ির আঙিনায় স্থাপন করেছে। বর্তমানে তাহমিদ সেই প্লেকার্ডের দিকে অবাক-বিস্ময় ও অশ্রু সজল চোখে চেয়ে তাকিয়ে থেকে সময় পার করছে।
তাহমিদ কাউখালী সদর উপজেলার উত্তর বাজার এলাকার জাকির হোসেনের ছেলে। সে কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানায়, টিভিতে এবং পত্রিকায় ওই শিশুর (আয়লান) মৃতদেহ সমুদ্রপাড়ে পড়ে থাকতে দেখে তাহমিদের মুখে হাসি দেখছিনা আমরা। আগে অনেকটা দুষ্ট প্রকৃতির ছিল সে। কিন্তু এই শিশুর ছবি দেখে কেমন জানি ভেঙে পড়েছে সে।
তাহমিদের মা আয়শা অনেক স্বান্তনার পরও কান্না থামাতে পারছেন না ছেলের। সব সময় শুধু ছবিটির দিকে তাকিয়ে থাকছে সে।
কান্নাজড়িত কণ্ঠে তাহমিদ জানায়, আয়লানের কি অপরাধ ছিল।
হাসান মামুন/এমএএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি