বাড়ির টয়লেটে ২০ কেজি গাঁজা, নারী আটক
গাজীপুরের কালীগঞ্জে বাড়ির টয়লেটে ২০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় জেসমিন আক্তার (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।
কালীগঞ্জ থানার উপ-পরির্শক (এসআই) চন্দন দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই এলাকার আল-আমিন ওরফে কুতুবউদ্দিন বাঙ্গির বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে পুলিশ তাদের বাড়ির টয়লেট থেকে প্যাকেটে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশের অভিযান টের পেয়ে মাদক কারবারি স্বামী-স্ত্রী পালিয়ে যান। পরে আরেক অভিযানে নিজ বাড়ির পাশ থেকে জেসমিনকে আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলার পর সোমবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।
জেসমিনের বরাত দিয়ে এসআই চন্দন দে আরও জানান, স্বামী-স্ত্রী মিলে আখাউড়া সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে বিভিন্ন জেলায় পাইকারি বিক্রি করতেন।
আব্দুর রহমান আরমান/এনডিএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা