এক ডুবেই নিখোঁজ রাহুল
রাজবাড়ীর বালিয়াকান্দির চন্দনা নদীতে গোসল করতে নেমে রাহুল শিকদার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে চন্দনী নদীতে এ দুর্ঘটনা ঘটে। রাহুল পাইককান্দি গ্রামের শহীদ সিকদারের ছেলে এবং সে ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
ক্রিয়েটিভ স্কুলের পরিচালক মাকসুদুর রহমান জানান, সকালে ৩ বন্ধু গোসল করতে নামার পর সবাই ডুব দিয়ে খেলা করছিল। এর মধ্যে রাহুল ডুব দিয়ে আর না উঠায় বন্ধুদের চিৎকারে স্থানীয়রা নেমে অনেক খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিস তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ফাইটার রাজিব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নেয়া হরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুবেলুর রহমান/এমএএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধার সেই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আরেক রোগীকে মারধরের অভিযোগ
- ২ ৭ই মার্চে আ’লীগের মোমবাতি প্রজ্বলন, পুলিশ বলছে পুরোনো ভিডিও
- ৩ গাজীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি
- ৪ কুয়াশায় পৌনে ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
- ৫ বেহাল সড়কে জনদুর্ভোগ, প্রতিকার না পেয়ে খুঁটি পুঁতে প্রতিবাদ