ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে উদ্ধার অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে, ইউপি সদস্য গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০৯ জুন ২০১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ৬ জুন সকালে রাস্তার ওপর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। ওই নারীর নাম হাসিনা আক্তার (৩৫)। তিনি শরীয়তপুর জেলার পালং থানার তুলাশার এলাকার মৃত সেকান্দার আলীর মেয়ে এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন হাইজাদি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস সরকারের স্ত্রী।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার (৮ জুন) সকালে নিহতের স্বামী ইলিয়াস সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গত ৬ জুন বৃহস্পতিবার সকালে রাস্তার ওপর অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে। রোববার সকালে হাসিনা আক্তারের ভাই খোরশেদ আলম পুলিশের ফোন পেয়ে রূপগঞ্জ থানায় এসে তার বোনের মরদেহ শনাক্ত করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই নারীর স্বামী ইলিয়াসকে গ্রেফতার করা হয়েছে। রোববারই তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

মীর আব্দুল আলীম/এমবিআর/পিআর

আরও পড়ুন