পটুয়াখালীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া উপজেলার আলিপুর বন্দরে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লব বলেন, ‘রাতে হঠাৎ করে পৌর মেয়রের ছেলে মাসুদ মোল্লা এবং মোশারেফ মোল্লার নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে আমার অফিসে হামলা চালিয়ে আমাকেসহ চার-পাঁচজনকে আহত করে।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুজ্জামান জানান, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মাসুদ মোল্লার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা