রাকার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
নড়াইলে অবৈধ গর্ভপাত ঘটাতে গিয়ে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মাইয়া ইসলাম রাকার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা রহমান কবিতা, নারী নেত্রী আঞ্জুমান আরা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল, জেলা ছাত্রলীগের নেতা নিলয় রায় বাধন প্রমুখ।
এ সময় বক্তরা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট দুপুরে ওই ছাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
হাফিজুল নিলু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা