ডাক্তারের চেম্বারে ম্যাজিস্ট্রেট দেখলেন সব ওষুধ মেয়াদোত্তীর্ণ
বগুড়া শহরের চেলাপাড়ার মধুবন হল এলাকার চক্ষু চিকিৎসক বিপুল চন্দ্র সরকারের চেম্বারের ভেতর থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।
একই সঙ্গে চেম্বারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ওই চিকিৎসককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বগুড়ার ড্রাগ সুপার আহসান হাবীব বলেন, বগুড়ার শহরতলীর চেলোপাড়া এলাকায় বিপুল চন্দ্র সরকার চোখের চিকিৎসা করান। তার কাছে গিয়ে সাধারণ রোগীরা মাঝেমধ্যে হয়রানির শিকার হন। এমনকি অনুমোদনহীন লাইসেন্স দিয়ে চলছে তার প্রতিষ্ঠান। এসব সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পুলিশকে সঙ্গে নিয়ে চিকিৎসক বিপুল চন্দ্র সরকারের চেম্বারে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে কার্টনভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। সেই সঙ্গে কিছু চোখের লেন্সও জব্দ করা হয়। এ ঘটনায় চিকিৎসক বিপুল চন্দ্র সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন।
এ ব্যাপারে জানতে চক্ষু চিকিৎসক বিপুল চন্দ্র সরকারের মোবাইলে বারবার কল দেয়া হলেও রিসিভ করেননি তিনি।
লিমন বাসার/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা