চাক্তাই ভেড়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরের চাক্তাই ভেড়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১১ টার দিকে আগুন নির্বাপণ কাজ শেষ করে ফায়ার সার্ভিস। এর আগে সকাল সাড়ে ৯টায় আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, ভেড়া মার্কেটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বেলা ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। বেলা ১১ টার দিকে আগুন নির্বাপণ কাজ শেষ হয়।
এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। তারা তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন।
আবু আজাদ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি