সিলেটে বিদেশি সিগারেট জব্দ
সিলেটে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরের শাপলাবাগ এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ শলাকা সিগারেটসহ তাকে আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।
আটক চোরাকারবারী সেলিম আহমদ (৩০) সিলেটের জকিগঞ্জ উপজেলার ব্রাম্মণগ্রাম রসূলপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান এ তথ্য জানান।
তিনি জানান, আটক সেলিম ও তার সহযোগী গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের নুনু মিয়া (৬৫) বুধবার রাতে সিলেটের জৈন্তাপুর এলাকা দিয়ে চোরাকারবারীর মাধ্যমে ২ লাখ শলাকা বিদেশি সিগারেট এনে সেলিমের বর্তমান বাসা নগরের শাপলাবাগে এনে মজুদ করে।
খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে সিগারেটসহ আটক করে। এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ছামির মাহমুদ/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা