রংপুরে পরিবহন ধর্মঘট
রংপুর শহরের বাসস্ট্যান্ডে হামলা ও পিকআপ মালিক সমিতির কার্যালয়ে অগ্নিসংযোগ করায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পিকআপ মালিক সমিতি। সোমবার সকালে এ ধর্মঘটের ডাক দেন তারা।
এর আগে নগরীর সাতমাথা এলাকায় শ্রমিকদের সঙ্গে দুর্বৃত্তদের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে রংপুর থেকে লালমনিরহাট, পাটগ্রাম, সুন্দরবন ও পিরগাছা রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় তারা।
সমিতির সভাপতি আশরাফুল ইসলাম জানান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙার লোকজন বাসস্ট্যান্ডে ভাঙচুর ও পিকআপ মালিক সমিতির কার্যালয়ে আগুন দিয়েছে। সোমবার থেকে রংপুরে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলবে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ২ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৩ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৪ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৫ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক