আশুলিয়ায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সাভারের আশুলিয়ার বিভিন্ন বসতবাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে দেয়া গ্যাস সংযোগের প্রায় দুই হাজার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সংযোগ বিচ্ছিন্ন করার কাজে তিতাসের প্রায় ৬০ জন শ্রমিক অংশ নেন।
স্থানীয়রা জানায়, ওই এলাকার প্রভাবশালীরা মোটা অংকের টাকার বিনিময়ে বাসা-বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়। কিন্তু এ অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপগুলো অত্যন্ত নিম্নমানের। এতে যেকোনো সময় পাইপ ফেটে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।

দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। এসব অবৈধ গ্যাস সংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানায় স্থানীয়রা।
তিতাসের প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, পর্যায়ক্রমে সব অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হবে। এ অভিযান নিয়মিত চলবে। অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হবে।
সংযোগ বিচ্ছিন্ন কাজে তিতাসের উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, কামরুল হাসান সেলিম ও সাকিব বীন আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা