নদীতীরে মিলল ফুটফুটে নবজাতকের লাশ
ঢাকার ধামরাইয়ে বংশী নদীর তীর থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আইনগঞ্জ শান্তিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, বিকেলে স্থানীরা শান্তিপাড়া এলাকায় বংশী নদীর তীরে ফুটফুটে এক নবজাতকের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
তবে কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে রেখে গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ঘটনায় মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আল-মামুন/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা