ভান্ডারিয়ায় লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়ায় কেন্দ্রীয় লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক সালমান খানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পৈকখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন জড়ো করে সালমান জামায়াত-শিবিরের পক্ষে জনমত সৃষ্টি করছে- এমন সংবাদের ভিত্তিতে
তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, তিনি লেবার পার্টির নেতা পরিচয় দিলেও এর আগে সালমান শিবিরের গৌরিপুর ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হাসান মামুন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা