শ্রেণিকক্ষে ছাত্রীর শ্লীলতাহানি, গৃহশিক্ষক গ্রেফতার
ঝিনাইদহে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সমিত ঘোষ নামের এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার নগরবাথান গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সমিত ঘোষ নগরবাথান ঘোষপাড়ার দুলাল ঘোষের ছেলে। ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সদর উপজেলার রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াতেন সমিত ঘোষ। নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে গেলে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে তার শ্লীলতাহানি করেন সমিত। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সমিত ঘোষকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
আব্দুল্লাহ আল মাসুদ/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা