সড়ক ছেড়ে মন্দিরে ঢুকে পড়লো ট্রাক
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি-কালুখালী সড়কের নবাবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চিনি ও চিড়াভর্তি একটি ট্রাক সড়কের পাশের মন্দিরে উঠে গেছে। এতে ওই মন্দিরের ঘর ও প্রতীমা ভেঙে গেছে বলে জানা গেছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বালিয়াকান্দি-কালুখালী সড়কের নবাবপুর দুবলাবাড়ীয় এলাকায় (সিলেট-ট-১১-০৪৪৬) একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরে ঢুকে পড়ে। এ সময় মন্দিরের ঘর ও প্রতীমা ভেঙে যায়। এতে ট্রাকটির সামনের অংশও দুমড়ে-মুচড়ে গেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আকরাম জোয়ার্দ্দার জানান, বিষয়টি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রশাসনকে অবহিত করেছেন।
বালিয়াকান্দি থানা পুলিশের ওসি একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরে চালক ও তার সহকারী পালিয়েছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।
রুবেলুর রহমান/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা