টেকনাফে ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদীর জইল্যার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে দুই কোটি ৪০ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাত ১১টার দিকে ৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল হান্নান খাঁনের নেতৃত্বে দমদমিয়া বিওপি চৌকির একটি দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, নাফনদী জইল্যার দ্বীপ সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদে অভিযানে যায় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় এখান থেকে ইয়াবার একটি পোটলা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার পোটলা ব্যাটলিয়ান সদরে এনে গণনা করে ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি ৪০ লাখ টাকা বলে জানায় বিজিবি। উদ্ধার ইয়াবাসমূহ ব্যাটলিয়ান সদরে জমা রেখে পরে অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন মেজর হান্নান।
সায়ীদ আলমগীর/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা