না. গঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নারীকে ধর্ষণের চেষ্টার পর হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আড়াইহাজার উপজেলার সাব মিয়া, নূর-ই-আলম ও সোহেল মিয়া (পলাতক)। একই রায়ে ওই তিনজনকে আরো ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
আদালত সূত্র জানা যায়, আড়াইহাজার উপজেলায় ২০০৮ সালের ১৭ এপ্রিল নারীকে ধর্ষণের চেষ্টার পর হত্যা করে ওই তিনজন। ওই ঘটনায় নিহতের বাবা জমির আলী বাদি হয়ে মামলা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ রহিম রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
শাহাদাৎ হোসেন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাতক্ষীরা-১ আসনে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপির
- ২ রমজান সামনে ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী আটক
- ৩ মাগুরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ২০ বাড়িঘর ভাঙচুর-লুটপাট
- ৪ সমালোচনার মুখে রাজশাহী বোর্ডের সেই ৬০ কর্মচারীর স্থায়ীকরণ স্থগিত
- ৫ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ