শেখ হাসিনার ট্রেনবহরে হামলার বিচারে আনন্দ মিছিল
১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলি ও বোমাবর্ষণ মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ২৫ জনের যাবজ্জীবন ও ১৩ জনের ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এমন আদেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগ।
বুধবার দুপুরে আয়োজিত মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল খালেক ও কৃষক নেতা মুরাদ মালিথাসহ প্রমূখ। এ সময় বক্তারা অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান।
আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি