ধর্ষকের ভিডিও দেখে নিজের অভিজ্ঞতার কথা জানালো শিশু
ধর্ষক স্কুলশিক্ষক আশরাফুল আরিফকে গত ২৭ জুন গ্রেফতারের পর এবার আরেক বর্বর শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব-১১। শিশুদের যৌন হয়রানি ও যৌন নীপিড়নের দায়ে এবার গ্রেফতার করা হয়েছে এক মাদরাসা প্রধানকে। বৃহস্পতিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওই মাদরাসা শিক্ষকের নাম মাওলানা মো. আল আমিন। তিনি মাহমুদপুর এলাকার বাইতুল হুদা ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক। একইসঙ্গে তিনি ফতুল্লা এলাকার একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, কিছুদিন আগে ধর্ষক আশরাফুল আরিফকে গ্রেফতারের ঘটনায় টেলিভিশনে প্রচারিত একটি সংবাদের ভিডিও ক্লিপ ফেসবুকে গত দুইদিন আগে দেখে বাইতুল হুদা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রী এবং তার মা। এ সময় হঠাৎ আলেপ উদ্দিনের ওয়ালে থাকা ভিডিওটি দেখে ওই ছাত্রী তার মাকে প্রশ্ন করে ‘আমাদের হুজুরকে র্যাব কেন গ্রেফতার করে না? আমাদের হুজুর আমাদের সঙ্গে এরকম খারাপ কাজ করে। ওই মাদরাসায় যেতে আমার আর ভালো লাগে না। আমি মাদরাসায় আর যাব না।’
পরে বিষয়টি ওই শিশুর মা র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে জানান। নিশ্চিত হওয়ার জন্য আলেপ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর জবানবন্দি নেন এবং শিশুটিকে কৌশলে মাদরাসায় পাঠিয়ে ওই শিক্ষককে আটক করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত র্যাবের অভিযান চলছে।
এক ক্ষুদে বার্তায় র্যাবের জ্যেষ্ঠ এ কর্মকর্তা উল্লেখ করেছেন, ‘বর্বর ওই শিক্ষক দশের অধিক শিশুকে ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানি করেছে।’
হোসেন চিশতী সিপলু/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা