বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে
নাশকতার মামলায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা ইকবাল বাহার খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহর আদালত এ আদেশ দেন।
পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াতের আন্দোলন চলাকালে বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ, বিভিন্ন অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ৬টি নাশকতার মামলার আসামি ইকবাল বাহার খান। ইতোমধ্যে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চান।
শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ