নানার সঙ্গে খালাবাড়ি যাওয়া হলো না উর্মিলার
নাটোরের বড়াইগ্রামে ট্রলিচাপায় উর্মিলা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত উর্মিলা নগর ইউনিয়নের তালসো গ্রামের আলীম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নানার সঙ্গে নিজ বাড়ি তালসো থেকে নগর বাজার এলাকার খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল উর্মিলা। এ সময় নগর বাজার এলাকায় পৌঁছালে একটি মাটি টানা ছোট পাওয়ার ট্রলি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই উর্মিলা নিহত হয়।
বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি