ঘরের দেয়াল চাপায় রোহিঙ্গা নারীর মৃত্যু
ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ঘরের দেয়াল চাপা পড়ে মোস্তফা খাতুন (৬০) নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পের এফ ব্লকের ব্লক-ডিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা খাতুন উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পের এফ ব্লকের ব্লক-ডির মৃত আবু বক্করের স্ত্রী। দেয়াল চাপায় আহত অবস্থায় উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর দুপুরের দিকে তিনি মারা যান।
উখিয়ার কুতুপালং আন-রেজিস্টার্ড ক্যাম্পের সেক্রেটারি মোহাম্মদ নূর জানান, বৃহস্পতিবার রাতে ভারি বর্ষণের পানি দেয়ালে পড়লে তা নড়বড়ে হয়। সকালে অকস্মিক দেয়ালটি ধসে গিয়ে মোস্তফা খাতুন চাপা পড়ে। তাকে উদ্ধার করে আহতাবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সায়ীদ আলমগীর/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা