এবার স্কুলে যেতে পারবে মেয়েটি
ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের স্যামপুর গ্রামের জলিলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করায় মো. সুজন (১৮) নামে ‘সেই যুবককে’ আটক করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল হাসনাত খান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে স্যামপুর গ্রাম থেকে ওই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দিয়ে দুপুরে জেল হাজতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে রাজাপুর ইউনিয়নের শান্তিরহাট মধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত স্যামপুর গ্রামের মো. কামালের ছেলে সজিব (১৮)। এ অবস্থায় ওই ছাত্রীর অটোরিকশা চালক পিতা স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের কাছে এ বিষয়ে অভিযোগ করেও কোনো সমাধান পাননি। উল্টো সজিব তার অটোরিকশায় গাঁজা ও ইয়াবা রেখে ফাঁসানো ও মেয়েকে তুলে নেয়ার হুমকি দেয়। এরপর ভয়ে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দেন তিনি।
এ ঘটনার পর গত শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ও জেলায় কর্মরত সাংবাদিকদের কাছে লিখিতভাবে বিষয়টি জানান।
এ নিয়ে জাগো নিউজসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরপর আজ (রোববার) সকালে জেলা প্রশাসক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন।
স্কুলছাত্রীর বাবা এ জন্য জেলা প্রশাসক ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এতদিন পরে আমি ন্যায় বিচার পেয়েছি। সাংবাদিকরা সংবাদ প্রচার করায় জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা নিয়েছেন।’
তিনি আরও জানান, এখন আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে কেউ উত্যক্ত করতে পারবে না। মেয়েকে কাল থেকে স্কুলে পাঠাব।
জুয়েল সাহা বিকাশ/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি
- ২ খাগড়াছড়িতে রান্নাঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ৩ পলাতক ইউপি চেয়ারম্যানের চেয়ার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
- ৪ চুয়াডাঙ্গায় ১০ দিন পর মারা গেলেন আহত জামায়াত নেতা
- ৫ রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ-মুক্তিপণ দাবি, ৫ ঘণ্টা পর উদ্ধার