প্রতিবেশীর ধর্ষণের শিকার ১১ বছরের শিশু
প্রতীকী ছবি
আশুলিয়ার জিরাবো এলাকায় ১১ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক প্রতিবেশী মনোয়ার মণ্ডলকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার (৮ জুলাই) রাতে তাকে জিরাবো এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে গতকাল রাতেই আশুলিয়া থানায় একটি মামলা করেন।
গ্রেফতার হওয়া মনোয়ার মণ্ডল চুয়াডাঙ্গা জেলার খাজুরিয়া ডিঙ্গিদাহ বাজার এলাকার মৃত টেনু মণ্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি মা ও খালার সঙ্গে জিরাবো পুকুরপাড়ের একটি ভাড়া বাসায় থাকত। মনোয়ার সম্পর্কে আত্মীয় ও প্রতিবেশী হওয়ায় তাদের বাসায় মাঝে মাঝে আসত। গত মঙ্গলবার (২ জুলাই) দুপুরে সে ওই বাসায় গিয়ে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে পাশের বাসার ভাড়াটিয়া বের হয়ে আসলে মনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার দাস জানান, অভিযোগের ভিত্তিতে মনোয়ার নামের অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।
এমএমজেড/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা