মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের সাদ্দাম হোসেন ও মনির মিয়া।
কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, সাদ্দাম ও মনির মোটরসাইকেলে গোপালগঞ্জ থেকে লোহাগড়ায় যাচ্ছিলেন। পথে কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় পৌঁছালে গোপালগঞ্জগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা