ডাক্তারের বাসায় ব্র্যাককর্মীর চিৎকার, পাওয়া গেল ঝুলন্ত দেহ
প্রতীকী ছবি
ঢাকার ধামরাইয়ে তিশা রায় (২৮) নামে এক এনজিও কর্মী আত্মহত্যা করেছে। তবে এটি আত্মহত্যা কীনা এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
রোববার দুপুরে ধামরাইয়ের থানা রোডের দক্ষিণ পাড়ায় ডা. আমির হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। নিহত তিশা রায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গেণ্ডারিয়ার অক্ষয় লেন রোডের বাসিন্দা স্বপন রায়ের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, গত ছয় মাস আগে তিশা রায় এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের চাকরি নিয়ে থানা রোডের ডা. আমির হোসেনের বাসায় ভাড়া থাকতে শুরু করে। সকালে এ বাড়ির চারতলা থেকে চিৎকারের শব্দ ভেসে আসতে থাকে। শব্দ শুনে বাড়ির মালিক আশপাশে লোকজনের সহায়তায় দরজা ভেঙে দেখতে পান তিশা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে স্থানীয়রা তিশাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিশা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পরে এর পেছনের মূল কারণ জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এমএএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি